

গৌরনদী (বরিশাল) :
খ্রীষ্টান কমিশন ফর ডেভলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)’র গৌরনদী এলাকা অফিসের সাবলম্বন এবং এলাকার জনসাধারণের সুবিধার্থে গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা সদরে “সিসিডিবি বাজার” নামে একটি আধুনিক বানিজ্যিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সিসিডিবি’র প্রাক্তন নির্বাহী পরিচালক জয়ন্ত অধিকারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল বিকেল সাড়ে ৫টায় ফিতা কেটে এ বাজার ভবনটির শুভ উদ্বোধন করেন।
এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা সদরের গৌরনদী বাসষ্টান্ড সংলগ্ন এলাকায় সিসিডিবি’র গৌরনদী এরিয়া অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিসিডিবি কমিশন এর চেয়ারম্যান ডেভিড এ. হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি’র নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার, সিসিডিবি কমিশন এর সদস্য ড. মিল্টন বিশ্বাস, বরুন ব্যানার্জী, মেরিলিন কেকা অধীকারী, আব্দুল কুদ্দুস, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী,
বক্তব্য রাখেন, সিসিডিবি’র গৌরনদী এলাকা ব্যাবস্থাপক ডেনিস মারান্ডী, পুরোহীত রেভারেন্ট অরবিন্দ সরকার, সিসিডিবি ফোরাম সদস্য মাধবী রানী দাস প্রমুখ। সবশেষে প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন পুরোহীত রেভারেন্ট অরবিন্দ সরকার।