রেশনের চাল অসহায়দের মাঝে বিলিয়ে দিলেন গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

গৌরনদী (বরিশাল) :
নিজেদের এপ্রিল মাসের রেশনের মোট ৪৪০ কেজী চাল ও বেতনের কিছু অর্থদিয়ে ৮০ কেজী আলু কিনে তা নিয়ে সোমবার সকালে করোনার প্রভাবে ঘরবন্ধি থাকা এলাকার দরিদ্র অসহায় মানুষের পাশে দাড়ালেন বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মোঃ আবদুস ছালাম জানান, তার ষ্টেশনে কর্মকর্তা কর্মচারী মিলে মোট ২২ জন ফায়ার কর্মী রয়েছেন। এদের এপ্রিল ২০২০মাসের রেশন বাবদ তারা ৪৪০ কেজী চাল পেয়েছেন। ওই চালের সাথে নিজেদের বেতনের অর্থ থেকে সবাই সামান্য কিছু কিছু অর্থ দিয়ে বাজার থেকে ৮০ কেজি আলু কিনে আনেন। এরপর গতকাল সোমবার সকালে বস্তাবন্দি করে ওই চাল ও আলু করোনার প্রভাবে ঘরবন্ধি থাকা এলাকার দরিদ্র অসহায় মানুষের মাঝে বিতরণ করে দেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার মোঃ মহিদুল আলম, অফিস সহকারি মোঃ আরিফুর রহমান, ফায়ারম্যান মোঃ সাব্বির মোল্লা, মোঃ মাসুদ রানা, দিলীপ কুমার মন্ডল ও মোঃ সফিকুল ইসলাম বলেন, জাতির এ মহা দুঃসময়ে সামান্য কিছু নিয়ে হলেও অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে নিজেদের মনে তৃপ্তি অনুভব করছি। দেশবাসীর এ বিপদে সরকারের পাশাপাশি দেশের ধনী ব্যাক্তিরা সবাই তাদের সাহায্যের হাত বাড়ালে দেশের মানুষের কষ্ট দুর হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code