গৌরনদীতে মসজিদের ইমামদের মধ্যে অর্থ সহয়তা প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

গৌরনদী (বরিশাল) :
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষন কমিটির আহবায়ক (পূর্ন মন্ত্রীর মর্যাদায়) বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্’র ব্যাক্তিগত তহবিল থেকে গত পরশু শুক্রবার বিকেলে ও গতকাল শনিবার দিনভর করোনা দুর্যোগের শিকার বরিশালের গৌরনদী উপজেলার চার শতাধীক মসজিদের ইমামদের মধ্যে ব্যাক্তিগত ত্রান হিসেবে নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়েছে।
গৌরনদী পৌরসভা চত্ববে বসে এ নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়। আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্’র নির্দেশে তার পক্ষে নগদ অর্থ সহয়তাগুলো বিতরণ করেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাকদ মোঃ আতিকুর রহমান শামীমসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, বাটাজোর ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ ফারুক বেপারী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ প্রমুখ।
গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান জানান, আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্’র ব্যাক্তিগত তহবিল থেকে উপজেলার চার শতাধীক মসজিদের ইমামদের মধ্যে ব্যাক্তিগত ত্রান হিসেবে জনপ্রতি এক হাজার টাকা করে নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code