ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

ঘাটাইল (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রবিবার কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রধান পৃষ্ঠপোষক ও ১৯ পদাধিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি,ওএসপি, এনডিসি, পিএসসি। বিশেষ অতিতি ছিলেন বেগম রেহেনা শামীম। ড. ফজলুর রহমান খান, ক্যাপ্টেন ডা. সিতারা বেগম, বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহি উদ্দিন জাহাঙ্গীর ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই চারটি হাউজে বিভক্ত হয়ে গত ১০ দিন ব্যাপি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে। গতকাল রবিবার বিকালে সমাপনী দিবসে ১৯৪৭ -১৯৭১ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ স্বাধীনে অনন্য ভূমিকা উল্লেখ পূর্বক এক মনোজ্ঞ ডিসপ্লে উপস্থাপন করে শিক্ষার্থীরা। পরে বিশেষ অতিথি বেগম রেহেনা শামীম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল জিএম সারওয়ার ,পিবিজিএমএস,ইঞ্জিনির্য়াস, সামরিক অফিসার বৃন্দ, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, জি.বি.জি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মতিয়ার রহমান ও পৌর মেয়র শহীদুজ্জামান খান প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code