গজারিয়ায় খাল খননে ভবেরচর বাসির স্বপ্নপূরণ 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

মুকবুল হোসেন :

Manual3 Ad Code

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নে দীর্ঘ ১৩ কিলোমিটার খাল খননের মাধ্যমে লক্ষীপুরা, আলিপুরা আনারপুরা, ভবেরচর, চরপাতালিয়া, মাথাভাঙ্গা পৈককারপাড় সহ আট থেকে নয় গ্রামের সাধারণ নারী পুরুষ ও কৃষকদের অতীত স্বপ্ন পূরণ করেছেন, জনগণের প্রিয় বন্ধু সাধারণ মানুষের কল্যাণকামী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটন । সরেজমিনে দেখা যায় ভবেরচর ইউনিয়নের মধ্যে ৮থেকে ৯ টি গ্রামের আশেপাশে দীর্ঘ ১৩ কিলোমিটার খাল খনন বাস্তবায়নে ভবেরচর ইউনিয়ন ছে বাসীদের মধ্যে বিলুপ্ত মৎস্য পেশাজীবী এবং হতাশ কৃষকদের মুখে হাসি ফুটেছে। দীর্ঘ চল্লিশ বছরের শুকনো এবং ভরাট বেদখল খাল খননের মাধ্যমেই গ্রামবাসী পেয়েছে নদীর স্বচ্ছ পানি । আশা জেগেছে মৎস্যজীবীদের মধ্যে স্বপ্ন দেখেছে গ্রামের সাধারণ কৃষক। নদীতে গোসল ,দেশীয় মাছের প্রজন্ম বৃদ্ধির সুবিধা সহ মৎস পেশায় নতুন করে উজ্জীবিত হচ্ছে সাধারণ মানুষ। আলিপুরা গ্রামের শহীদ উল্লাহ ভূঁইয়া, আজিজুল হক প্রধান, সরকার বাড়ির আব্দুর রাজ্জাক জানান বর্তমান সময়ে নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটন জনগণের অত্যন্ত জনকল্যাণমুখী জনদরদি মানুষের উন্নয়নে নিবেদিত বিরল এক জনপ্রতিনিধি । আমাদের জানা ৭০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে কত জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে । মানুষের কল্যাণে নানামুখী উন্নয়নের কাজে নিরলস , নিরহংকার ভাবে ভবেরচরবাসী জনগণের কল্যাণে আর্থিক ও শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করেছেন এই জনপ্রতিনিধি । খনন খালের আশেপাশে অবস্থিত সাধারণ নারী পুরুষ জানান সরকারি জনকল্যাণমুখী খাল খননের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ যেমন অতিথির স্বপ্নপূরণ নতুনভাবে মৎস্য পেশায় উজ্জীবিত হওয়ার স্বপ্ন দেখছে। গ্রামের সাধারণ নারী পুরুষদের সুযোগ হয়েছে গোসল করা সহ নানা সুবিধা ভোগের। যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দেশীয় মৎস্য চাষের সুযোগ হয়েছে। গ্রামের মা-বোনদের হাঁস পালনের বিশাল সম্ভাবনা, কৃষকদের কৃষিকাজে অবাধ ও সুষ্ঠু পানি সেচের পরিবেশ ।

ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহেব মোহাম্মদ লিটন জানান ভবেরচর ইউনিয়নে একাধিক গ্রামের আশেপাশে ভরাট ও বেদখল হওয়া খাল পুনরুদ্ধার এবং খননের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে , কৃষি খাতে কৃষকদের কাঙ্খিত ফসল নিশ্চিত করতে খাল খনন প্রকল্প বাস্তবায়ন কাজ চলছে এবং অব্যাহত থাকবে ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code