কোরাআনের হাফেজ হত্যার আসামিকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট

নরসিংদীর উপজেলার দক্ষিণ হাফিজপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হাফেজ আবুল কালাম হত্যায় জড়িতদের গ্রেফতার দাবীতে বিক্ষুদ্ধ জনতা থানা ঘেরাও করে। ১৮ মে সোমবার সকাল ১০টার দিকে পুলিশকে বিক্ষুব্ধ জনতা ২৪ ঘন্টার মধ্য আসামী গ্রেফতার করার দাবি জানান। আসামী গ্রেফতার না করা হলে সড়ক অবরোধ করার ঘোষণা দেন তারা।

Manual3 Ad Code

নরসিংদীর মনোহরদী উপজেলার দক্ষিণ হাফিজপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত পরে আহত অবস্থায় হাফেজ আবুল কালাম এক জন মৃত্যু হয়। শুক্রবার (১৬ মে) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে চালাকচর ইউনিয়নের দক্ষিণ হাফিজপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটেছিল ।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

এম ,এ, মুহাইমিন আল জিহান মনোহরদী উপজেলা নির্বাহী অফিসা বিক্ষুব্ধ জনতাকে ২৪ ঘন্টার মধ্যে আসামী শহিদুল্লাকে গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেন। মুহাম্মদ আব্দুল জব্বার, অফিসার ইনচার্জ,মনোহরদী থানা তিনি বলেন ” আসামী গ্রেফতার করার দায়িত্ব আমাদের বিচার করার দায়িত্ব আদালতের ,দু জন আসামী আমরা গ্রেফতার করি আদালত ১জনকে জামিন দিয়েছে সেখানে আমাদের করার কিছু নাই বাকী আসামীদের আমরী ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার করব।”
উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ,মনোহরদী থানা নিহত হাফেজ আবুল কালামের অসহায় পরিবারকে আর্থিক সাহায্যে সহযোগিতা কারার আশ্বাস দেন।
ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কোরাআনের হাফেজ হত্যার আসামিকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code