লৌহজংয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

লৌহজং (মুন্সীগঞ্জ) :
‘‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’’ এবং ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় থানা মাঠে এ সমাবেশে স্বাগত বক্তব্য দেন এবং সভাপতিত্ব করেন লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান মানিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি তালুকদার, ইউএনও মো. হুমায়ুন কবীর, সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মতিউল ইসলাম হিরু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আব্দুর রশিদ শিকদার, জেলার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য বিএম শোয়েব, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code