

শাহহাজহান হেলাল, মধুখালী (ফরিদপুর) :
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে সংর্বধনা দেয়া হয়েছে।
গতকাল সোমবার বেলা দেড়টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পৃথ্ব¡ীজ কুমার দাস ,রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন মৃধা, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু প্রমুখ।