হোসেনপুরে অষ্টমী স্নান ও মেলা বন্ধ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

হোসেনপুর (কিশোরগঞ্জ) :

Manual1 Ad Code

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতি বছর দেশের দ্বিতীয় বৃহত্তম অষ্টমী ¯œান উৎসব ও মেলা অনুষ্ঠিত হলেও এ বছর বাংলাদেশসহ বিশ^ব্যাপী করোনা ভাইরাস সংক্রামনের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। গত সোমবার (৩০মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট শেখ মহি উদ্দিন জনস্বার্থে এ আদেশ জারি করে দু’দিন পূর্বেই মাইকিং করেছেন। আদেশে তিনি বলেন; বর্তমান পরিস্থিতিতে এ উপজেলায় দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক হোসেনপুর উপজেলায় সবরকম সামাজিক,রাজনৈতিক ও ধর্মীয় সমাগম নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।
আগামী ১ এপ্রিল২০২০ খ্রি: রোজ বুধবার সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী ¯œান। উক্ত অষ্টমী ¯œান উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিযদের সিদ্ধান্ত অনুযায়ী বারুণী ¯œান যাত্রায় বিরত থেকে সনাতন সম্প্রদায়ের মানুষ ওই দিন নিজ গৃহে অবস্থান করে ব্রক্ষমুহুর্তে (সূর্যোদয়ের পূর্বে ৪.১৯ মিনিট থেকে ৫.১৭ মিনিটের মধ্যে শংখ ও উলুধ্বনির মাধ্যমে করোনা ভাইরাস থেকে বিশ^বাসীর মুক্তির জন্য প্রার্থনা করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য প্রতিবছর জেলার ১৩টি উপজেলার ছাড়াও পাশের ময়মনসিংহ ও নরসিংদী জেলার সনাতন হিন্দু ধর্মাবম্বীদের প্রায় লক্ষাধিক লোক হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে অষ্টমীর তিথিতে ¯œান করতে আসেন। এ ¯œানকে উপলক্ষ করে মেলা বসে যে জন্য সেদিন এক উৎসবের আমেজ বসলেও এ বছর করোনা ভাইরাসের প্রভাবে তা হচ্ছে না।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code