উপজেলা পরিষদ থেকে সাংবাদিকদের পিপিই প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

গোয়ালন্দ (রাজবাড়ী) :
মহামারী করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে কাজ করে যাওয়া ফ্রন্ট ফাইটারদের মধ্যে অন্যতম সংবাদকর্মীরা। এই ঝুকি কমাতে গোয়ালন্দ প্রেসক্লাবের সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে গোয়ালন্দ উপজেলা পরিষদ। ক্লাবের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে সুরক্ষা সামগ্রী।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ সামগ্রীগুলো বিতরণ করা হয়। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে উন্নতমানের কোট, হ্যান্ড গ্লোভস ও মাস্ক। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদ্জ্জুামান চৌধুরী আসাদ ও উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু এ সুরক্ষা সামগ্রীগুলো প্রদান করেন। গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষে সামগ্রীগুলো গ্রহণ করেন ক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু ও সাধারণ সম্পাদক শামীম শেখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন, করোনা পরিস্থিতিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ছাড়াও গণমাধ্যম কর্মীরা ঝুকি নিয়ে কাজ করছেন। আমরা এ ঝুকি কিছুটা কমানোর লক্ষে স্থানীয়ভাবে সরকারি বিভিন্ন দপ্তর ও গোয়ালন্দ প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে এ সুরক্ষা সামগ্রীগুলো বিতরণ করলাম। আশা করি সুরক্ষার পাশাপাশি জনস্বার্থে এগুলো তাদের কাজের স্পৃহা ও গতি বাড়াতে সাহায্য করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code