বাইসাইকেল চুরিঃ পুলিশের ভ্রাম্যমান আদালতে চোরের ৩ মাসের কারাদণ্ড

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual5 Ad Code

রাজধানীর আজিমপুর বটতলা এলাকায় বাইসাইকেল চুরির অপরাধে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমান আদালত। দন্ড পাওয়া ওই ব্যক্তির নাম মো: সাকিল আহমেদ (২৮)।
শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় আজিমপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাকিলকে কারাদন্ড প্রদান করেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

Manual8 Ad Code

লালবাগ-ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০ টায় আজিমপুর বটতলা এলাকার শাহসাব বাড়ির সামনে থেকে কারাদণ্ড প্রাপ্ত সাকিল একটি লাল, কালো ও সাদা মিশ্রিত বাইসাইকেল চুরির চেষ্টাকালে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তারা তাকে সেখানে কর্তব্যরত পুলিশ সার্জেন্টের কাছে হস্তান্তর করে। পুলিশ সার্জেন্ট ও লালবাগ থানা পুলিশের সহযোগিতায় আটককৃত সাকিলকে সাক্ষীসহ বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের কাছে উপস্থাপন করা হলে, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর তাকে পেনাল কোডের ৩৭৯ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মহানগরীতে অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক বিচার কার্যক্রম অব্যাহত থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের। ডেস্ক রিপোর্ট

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বাইসাইকেল চুরি পুলিশ
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code