গজারিয়ায় একহাজার পরিবারে প্রধান মন্ত্রীর ত্রান 

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

গজারিয়া প্রতিনিধিঃ

Manual2 Ad Code

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রধান মন্ত্রীর উপহার হিসেবে ভবেরচর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটন এলাকার এক হাজার ঘর বন্দি নানা পেশার অসহায় মানুষের মাঝে ১০ কেজি চাল ও আধা কেজি তৈল ত্রান বিতরন করেছেন।
বুধবার দুপুরে ভবেরচর ওয়েজার আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক হাজার অসহায় পরিবারের মধ্যে ৫শত পরিবারে ত্রান দিয়েছেন চেয়ারম্যান লিটন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী, মানবিক সহায়তা কমিটির আহবায়ক উপজেলা প্রানী ও পশু কর্মকর্তা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান লিটন বলেন এমপি মোহদয় বলেছেন, কেউ না খেয়ে থাকবেনা। ঘরে ঘরে খাবার পৌছে দেয়া সবার দায়িত্ব। প্রধান মন্ত্রীর অঙ্গিকারে কাজ করছি।এমপি মোহদয় উৎসহ ,অনুপ্রেরনা দিয়েছে।তিনি বলেছেন আমার জেলায়,থানায় ইউনিয়নে কেউ না খেয়ে থাকবে না। তোমাদের আমাদের সকলের দায়িত্ব এক হয়ে কাজ করা। চেয়ারম্যান লিটন র্আও বলেন এলাকার সিএনজি,রিক্যা চালক ও ভাসমান ভারাটিয়াসহ ৫ শত পরিবারকে বুধবার ত্রান দেয়া হয়েছে। পরবর্তী দিন বাকী ৫ শত পরিবারকে ত্রান দেয়া হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code