কোটালীপাড়ায় কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

গোপালগঞ্জ প্রতিনিধি:

Manual6 Ad Code

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ। করোনা ভাইরাসের কারণে এ উপজেলায় চলতি বোরো মৌসুমে ব্যাপক ভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র ও বরগা চাষীদের ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে ছাত্রলীগ।
এরই অংশ হিসেবে বুধবার সকালে উপজেলা ছাত্রলীগের ৩০ সদস্যের একটি টিম চিত্রাপাড়া বিলে রবিউল শেখ নামে এক কৃষকের ধান কেটে দেয়।

Manual7 Ad Code

এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, ছাত্রলীগ নেতা রাসেল নিজামী, জুয়েল মুন্সী, সাজ্জাদ হোসেন সুমন, শামিম দাড়িয়া, মাইনুল ইসলাম রিমু, ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে এই মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী।

কৃষক রবিউল শেখ বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম তার দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে দিলো। এই ধান কেটে দেওয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের এ উপজেলায় ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছেনা। এদিকটা বিবেচনা করে আমরা এ উপজেলার ১১টি ইউনিয়নে ৪৫জন করে ১১টি টিম করেছি। এই টিম হতদরিদ্র ও বরগাাচাষীদের বিনা পারিশ্রমিকে ধান কেটে দিবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code