বশেমুরবিপ্রবি চলছে ছাত্র -শিক্ষক ও কর্মচারীদের আন্দোলন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

গোপালগঞ্জ :

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের পাল্টা-পাল্টি কর্মসূচী পালিত হয়েছে। বুধবার বশেমুরবিপ্রবি-তে এসব কর্মসূচী পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের শিক্ষার্থীরা বিগত ৯৮ দিন ধরে আন্দোলন করে আসছে ইইই বিভাগের সাথেএকিভূত হবার জন্য। আন্দোলন করতে গিয়ে ইতোমধ্যে ১৩ জন শিক্ষার্থী অসুস্থও হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
অপরপক্ষে, ইটিই বিভাগের শিক্ষার্থীরা যাতে ইইই বিভাগের সাথে একিভূত হতে না পারে তার দাবীতে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইইই বিভাগের শিক্ষার্থীরা।
এদিকে, অন্যায়ভাবে লাঞ্ছনা, নিগ্রহ ও হুমকির প্রতিবাদে ক্লাস বর্জন করে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বশেমুরবিপ্রবি-র শিক্ষকেরা।
অন্যদিকে, চাকুরী স্থায়ীকরণ, বেতন বেতন পরিশোধ ও চাকুরীর নীতিমালা প্রনয়ন করা-এই তিন দফা দাবীতে ৪৪ – তম দিনের মত অবস্থান কর্মসূচী পালন করেছে বশেমুরবিপ্রবি-তে দৈনিক মুজুরীর ভিত্তিতে কর্মরতঃ ১৭৬ জন কর্মচারী।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code