

মধুখালী (ফরিদপুর) :
মহামারী করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে বাংলাদেশ পুলিশ গনসচেতনায় ফরিদপুরের মধুখালীতে করোনাভাইরাস বিরোধী গণসংগীত পরিবেশন করেছে।
বুধবার সন্ধ্যায় মধুখালী-বালিয়াকান্দী সড়কে পশ্চিমগাড়াখোলার সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এবং মধুখালী বাজারে ফরিদপুরের একটি পুলিশ দল এ গণসংগীতে অংশ গ্রহণ করেন। মহামারী করোনাভাইরাসে আক্রান্ত নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে গণচেতনামূলক গণসংগীত পরিবেনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল মোঃ আনিসুজ্জামান লালন, মধুখালী থানার পরিদর্শক মো.আমিনুল ইসলাম,পরিদর্শক (তদন্ত) রথিন্দ্রনাথ ও মধুখালী বাজার বণিক সময়বায় সমিতির সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলনসহ প্রমুখ ।