গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual1 Ad Code

জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি তোলেন।

Manual5 Ad Code

শামীর হায়দার পাটোয়ারী অভিযোগ করে বলেন, গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা আজ আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি রাষ্ট্রকে এর দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, যারা মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে না। এভাবে রাষ্ট্র চলতে পারে না, এভাবে কোনো সরকার দায়িত্ব এড়াতে পারে না।

গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করার দাবি জানিয়ে জাপার এ নেতা বলেন, আজ জাতীয় পার্টির অফিসে যে ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে, এর দায় কোনোভাবেই গণঅধিকার পরিষদ এড়াতে পারে না। যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়ার কর্মসূচি দেয়, তাদের রাজনৈতিক দল বলা যায় না। তারা সন্ত্রাসী সংগঠন। আরপিও আইনে এ ধরনের সংগঠন নিষিদ্ধ করার বিধান রয়েছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার যদি সত্যিই আইন ও ন্যায়বিচারের শাসক হয়ে থাকে, তাহলে সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করতে হবে।

Manual6 Ad Code

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, এ ঘটনায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা জড়িত।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code