পর্তুগালের সোশ্যালিস্ট পার্টির নগর কমিটিতে বাংলাদেশি কাজল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

পর্তুগালের মূলধারার রাজনীতিতে প্রথমবারের মতো ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির বাণিজ্যিক শহর পোর্তোর নগর কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শাহ আলম কাজল। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Manual2 Ad Code

পর্তুগালে প্রথমবারের মতো কোনো প্রবাসী বাংলাদেশি স্থানীয় রাজনৈতিক দলে এমন একটি গুরুত্বপূর্ণ ইউনিটের নীতিনির্ধারণী ফোরামের সদস্য হিসেবে জায়গা করে নিলেন। যা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির জন্য অত্যন্ত গৌরবের।

Manual4 Ad Code

পর্তুগালের মূলধারার রাজনীতিতে কাজলের এই যাত্রা সুদূরপ্রসারী হবে, সেই সাথে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ কমিউনিটির জন্য আশীর্বাদ বয়ে আনবে বলে মনে করছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

উল্লেখ্য, অভিবাসনবান্ধব সোশ্যালিস্ট পার্টি টানা দ্বিতীয় মেয়াদে পর্তুগালের ক্ষমতায় আসে গত বছরের অক্টোবরে। ক্ষমতা গ্রহণের পর একের পর এক অভিবাসন আইন সংশোধন ও সহজীকরণ করছে এই সরকার।

Manual1 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code