কুষ্টিয়ায় বিষবৃক্ষ তামাক চাষ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

জাহাঙ্গীর হোসেন জুয়েল (কুষ্টিয়া) :
কুষ্টিয়া জেলার ৬ উপজেলায় ব্যাপক হারে হচ্ছে বিষবৃক্ষ তামাকের চাষ।এতে কমে আসছে চিনির কাঁচামাল আখের যোগান। ধান, গম, পাট, আখ ও ভুট্টার চেয়ে পরিশ্র্র বেশি হওয়া সত্বেও দাম ভালো পাওয়ায় তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা।
কুষ্টিয়া জেলায় উল্লেখযোগ্য হারে কমেছে আখের ফলন। কুষ্টিয়া জেলায় তামাক চাষ বেশি হচ্ছে দৌরতপুর, মিরপুর ও ভেড়ামারা উপজেরায়। অধিকাংশ জমিতেই তামাকের চাষ হচ্ছে। এখানকার উৎপাদিত তামাক উৎকৃষ্ট মানের হওয়ায় বড় বড় তামাক উৎপাদনকারী,প্রক্রিয়াজাতকারী, বিড়ি, সিগারেট প্রস্তুতকারী কোম্পানিগুলো এই এলাকায় জেঁকে বসেছে।
মাঠ গুলোতে তাকালে দেখা যায় মাঠের পর মাঠ শুধু তামাকের গাছ। তবে এর কোনো সঠিক পরিসংখ্যান নেই খোদ কৃষি অফিসে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, কুষ্টিয়া জেলায় সর্বমোট আবাদি জমির পরিমাণ ১ লাখ ১৫ হাজার ৯৭৮ হেক্টর। আর তামাক কোম্পানিগুলোর তথ্যমতে, গতবছর তামাকের চাষ হয়েছিল প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে। এ বছর কুষ্টিয়া অঞ্চলে জাপান টোব্যাকো ১২ হাজার হেক্টর, জামিল টোব্যাকো ৮ শ হেক্টর এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি প্রায় ১৪ হাজার হেক্টর জমিতে তামাক চাষ করেছে। এছাড়া ব্যক্তি পর্যায়ে আরও ৬ হাজার হেক্টর জমিতে তামাকের চাষ হচ্ছে, যা মোট আবাদি জমির অধের্কের বেশি।
দৌলতপুরে উপজেলার তামাক চাষি আনেয়ার বলেন, তামাকে খুব অল্প সময়ে বেশি টাকা পাওয়া যায়। আমি গতবছর তিন বিঘা জমিতে চামাক চাষ করে এক লাখ ৬৫ হাজার টাকা পেয়েছি। আমার খরচ হয়েছিল প্রায় ৭০ হাজার টাকার মতো।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code