সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা: গ্রেপ্তার ৩

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও সহকারীদের ওপর হামলার ঘটনায় পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে।

Manual2 Ad Code

সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে এ হামলার পর পুলিশ তাদের গ্রেপ্তার করেন।

এদিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন ফিরোজ রাতেই এ হামলার ঘটনায় ওই তিনজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃত যুবকরা হলেন দেবহাটা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত সঞ্জয় মোড়লের ছেলে ইসমাইল হোসেন দ্বীপ (২৮), সদর উপজেলার বাঁকাল এলাকার সৈয়দ রাফিনুররের ছেলে সৈয়দ সাইদুর জামান সাগর (২৪) ও একই উপজেলার বাঁকাল শেখপাড়া এলাকার শেখ মোজাফফর হোসেনের ছেলে শেখ গোলাম মোস্তফা (২৪)।

Manual4 Ad Code

মামলার বিবরনে জানা যায়, একজন রোগী ভর্তিকে কেন্দ্র করে সোমবার রাতে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও সহকারীদের ওপর অতর্কিত হামলা চালান ইসমাইল হোসেন দ্বীপ, সৈয়দ সাইদুর জামান সাগর ও শেখ গোলাম মোস্তফা। এ সময় তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্তব্য পালনে বাধাসহ আক্রমন ও অপরাধমুলক বল প্রয়োগ করে তাদের ওপর আঘাত করেন। এ ঘটনায় ওই সময়ে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন ফিরোজ ওই তিন যুবককে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে গ্রেপ্তারকৃত তিন আসামির ডোপ টেস্টে মাদক সেবনের সত্যতা পাওয়ায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনা শোনার পর তিনি রাতেই জরুরি বিভাগে যান এবং ওই তিন যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে সুপারিশ করেন।

Manual1 Ad Code

ওসি আসাদুজ্জামান আরও জানান, ইতিমধ্যে এ ঘটনায় জড়িত তিন আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিন আসামির ডোপ টেস্টে মাদক সেবনের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code