আর্জেন্টিনার ক্লাবে বাংলাদেশের ফুটবলারের অনুশীলনের সুযোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার একটি ক্লাবে এবার অনুশীলনের সুযোগ পাচ্ছেন মিনহাজুল করিম স্বাধীন। সেখানকার তৃতীয় বিভাগের দল অ্যাতলেতিকো ভিলা স্যান কার্লোস ক্লাব থেকে আমন্ত্রণ পেয়েছেন শেখ জামালের মূল দলের সঙ্গে অনুশীলন করা এই ফরোয়ার্ড।

Manual6 Ad Code

আপাতত একমাসের জন্য সেখানে যাবেন স্বাধীন। ঈদের পরই সেখানে যাওয়ার কথা রয়েছে। অ্যাতলেতিকো ক্লাবটিতে একমাসের জন্য অনুশীলন করবেন। ট্রায়ালে থাকা অবস্থায় ক্লাবটির পছন্দ হলে দলটির হয়ে খেলার সুযোগ পাবেন।

স্বাধীনের জন্য এই সুযোগটি করে দিয়েছেন শেখ জামাল ক্লাবের আর্জেন্টাইন ট্রেনার এরিয়েল কোলম্যান ও তার বন্ধু সেবাস্তিয়ান গুবিয়া। তবে বিমান ভাড়া নিজেকেই দিতে হবে। কোলম্যান বলেছেন, ‘আর্জেন্টিনায় একমাস ধরে ও অনুশীলন করবে, আমার বন্ধুর বাসাতেই থাকবে। ভালো করতে পারলে কোনও ক্লাব হয়তো ওর সঙ্গে চুক্তিও করতে পারে। আর সেটা না হলেও এই একমাসে ও অনেক নতুন কিছু শিখে আসবে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code