আমি কখনোই পূজার উদ্বোধন করিনি, করতেও পারি না: সাকিব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

কলকাতায় কালীপূজা উদ্বোধন করতে যাওয়ার কারণে সাকিব আল হাসানকে নিয়ে ঘরে বাইরে সমালোচনা হচ্ছে।  শুধু তাই নয়, ‘মহসিন তালুকদার’ নামের একটি ফেসবুক আইডি থেকে সাকিবকে হত্যার হুমকিও দেয়া হয়। হুমকি দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফেসবুক লাইভে এসে সোমবার সন্ধ্যায় ক্ষমা চান সাকিব।

Manual1 Ad Code

ফেসবুক লাইভে সাকিব যা বললেন-

Manual1 Ad Code

যে ঘটনাটি অবশ্যই খুব সেনসিটিভ। আমি বলতে চাই, আমি নিজেকে একজন গর্বিত মুসলমান হিসেবে মনে করি এবং আমি সেটাই চেষ্টা করি মনে করার। ভুল-ত্রুটি হবেই এবং ভুল-ত্রুটি নিয়েই আমরা আসলে জীবনে চলাচল করি। আমার কোন ভুল হয়ে থাকলে আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি কিংবা আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য ক্ষমা প্রার্থনা করছি।

এখন আসি পূজার বিষয়টি নিয়ে। এখন নিউজ কিংবা মিডিয়াতে এসেছে যে, আমি পূজা উদ্বোধন করতে গিয়েছি। যেখানে আমি আসলে যাইওনি কিংবা করিওনি। এটির প্রমাণ আপনারা অবশ্যই পাবেন। অনেক সাংবাদিক ভাই-বোনেরা সেখানে ছিলেন কিংবা যাদেরকে ইনভাইট করা হয়েছিল। আপনারা যদি সেখানকার ইনভাইটেশন কার্ডটা দেখেন, কার্ডে আসলে লেখা আছে যে, কে আসলে সেটার উদ্বোধন করেছে এবং সেটি হয়েছে আমি যাবার আগে। যে জায়গাতে আমাদের প্রোগ্রামটি হয়েছে, সেটি আসলেই পূজামণ্ডপ ছিল না এবং পাশে আরেকটি স্টেজ ছিল, সেখানে করা হয়েছিল। প্রায় ৪৫ মিনিটের একটি অনুষ্ঠানে আমি ছিলাম এবং সেখানে ধর্ম-বর্ণ কোনোকিছু নিয়েই আসলে কথা হয়নি।

অনুষ্ঠান শেষে যখন গাড়িতে উঠতে হবে… অনেকগুলো রাস্তা আসলে বন্ধ ছিল। স্বাভাবিকভাবেই আমাকে ওই পূজামণ্ডপটি ক্রস করে যেতে হতো। যেটি আমি গিয়েছি। যাওয়ার সময় পরেশদা, যিনি আমাকে ইনভাইট করেছিলেন, তার রিকোয়েস্টে আমি প্রদীপ প্রজ্বলন করি এবং আমি কলকাতায় অনেকদিন খেলেছি এবং কলকাতার মানুষ আমাকে অনেক পছন্দ করে, ওখানকার সাংবাদিকরা অনেক উৎসুকও ছিল, সবার রিকোয়েস্টে প্রদীপ প্রজ্বলনের সময় পরেশদার সঙ্গে ওখানে দাঁড়িয়ে একটি ছবি তোলা হয়। ছবি তুলে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আমার… যারা নিরাপত্তাকর্মী ছিল, তাদের একটু বাকবিতণ্ডাও হয়, একটু হাতাহাতিও হয়। সেকারণে ওইদিক দিয়ে আমরা আর যেতে পারিনি। পরে আবার ব্যাক করে অন্য রাস্তা দিয়ে গিয়েছি। তো পুরো ঘটনাটা ছিল এরকম।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code