রাজাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের শপথ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

রাজাপুর (ঝালকাঠি) ঃ
ঝালকাঠির রাজাপুর রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ ও পরিচিতি সভা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকাল ৪.৩০ মিনিটে রাজাপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে রাজাপুর উপজেলা পরিষদ সভা কক্ষে এ শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো.মনিরউজ্জামান।রাজাপুর রিপোর্টার্স ইউনিটির নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনার ও রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারী খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজাপুর প্রেসক্লাব সভাপতি মো. মনিরউজ্জামান খান,রাজাপুর থানা ওসি তদন্ত মো. আবুল কালাম আজাদ,রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি মাহমুদা খানম এবং রাজাপুর রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত সভাপতি মো. মঈনুল হক লিপু।

Manual4 Ad Code

ডেইলি ষ্টার প্রতিনিধি ও রাজাপুর সরকারী কলেজের প্রভাষক জহিরুল ইসলাম জুয়েলের সঞ্চালণায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজাপুর রিপোর্টার্স ইউনিটির নির্বাচনকালীন সহকারি নির্বাচন কমিশনার ও রাজাপুর সরকারি কলেজের প্রভাষক শামসুল আলম বাবুল,মালেক কলেজ প্রভাষক জহির উদ্দিন বাবর,রাজাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল বারেক ফরাজী,রাজাপুর ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. গোলাম কিবরিয়া,সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক সুব্রত মন্ডল,কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক আব্দুল জলিল,যুব উন্নয়ন কর্মকর্তা আল আমীন বাকলাই,কৃষি কর্মকর্তা রিয়াজুল্লাহ বাহাদুর,নির্বাচন কর্মকর্তা আবু ইউসুফ,পল্লী বিদ্যুত এজিএম প্রকৌশলী রাজন কুমার,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা গোলাম মোস্তফা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনুর অর রশীদসহ সুধী সমাজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
গত ৩০ জানুয়ারি রাজাপুর রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জানুয়ারি সকল পদে একক প্রার্থী থাকায় ঐ দিনই নির্বাচন কমিশন তাদের বিজয়ী ঘোষনা করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code