ফুলকুঁড়ি বিদ্যানিকেতন শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

ফুলবাড়ী (দিনাজপুর) :
দিনাজপুরের ঐতিহ্যবাহী কি-ারগার্টেন ফুলকুঁড়ি বিদ্যানিকেতন স্কুলে গতকাল রবিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সকালে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি বিদ্যালয় পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য রাজেন্দ্র প্রসাদ গুপ্ত।
বিদ্যালয়ের অধ্যক্ষ প্রবীণ শিক্ষক মো. মজিবর রহমানের সভাপতিত্বে আয়োজিত ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সাবেক টিটিই আলহাজ্ব মো. মোস্তফা, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নূর আলম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুল ইসলাম ও সহকারী শিক্ষক সোহরাব হোসেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে অতিথিদ্বয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code