করোনা ভাইরাস: হুবেই প্রদেশে বেড়েছে আক্রান্তের সংখ্যা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১ হাজার ৯শ ৩৩ জন। এছাড়া পুরো চীনে নতুন করে আক্তান্ত হয়েছেন আরো ২ হাজার ৪৮জন। এ নিয়ে চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৭০ হাজার৫শ ৪৮জন।

Manual8 Ad Code

এদিকে চীনের স্বাস্থ্য কমিশন সোমবার জানিয়েছে, চীনের মূল ভূখণ্ডে করোনা ভাইরাসে আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে ১৭শ৭০ জনে দাঁড়িয়েছে। রবিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মারা গেছেন আরো ১০৫ জন।

 

চীনের বাইরে প্রায় ৩০টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে তাইওয়ান, ফ্রান্স, হংকং, ফিলিপাইন এবং জাপানে পাঁচ জন মারা গেছেন।

Manual7 Ad Code

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধে সকল যানবাহন বন্ধ করে দিয়েছে প্রশাসন।

Manual4 Ad Code

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code