সৌদি আরব সফরে জেলেনস্কি

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরব পৌঁছেছেন। গতকাল তিনি সৌদি আরব অবতরণ করেন বলে নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন। সফরে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, যুবরাজের সঙ্গে তার আলোচনার থাকবে রাশিয়ার আক্রমণ বন্ধে কিয়েভের শান্তি পরিকল্পনার রূপরেখা। এছাড়া বন্দিদের ও জোর করে নিয়ে যাওয়া মানুষদের ফিরিয়ে আনার বিষয়ও থাকবে আলোচনায়।বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে জেলেনস্কির শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য একাধিক
বহুপাক্ষিক বৈঠক করেছে ইউক্রেন। কিয়েভের প্রত্যাশা করছে সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন আয়োজন হবে বিভিন্ন দেশের নেতাদের নিয়ে। জেলেনস্কি লিখেছেন, প্রথম শান্তি সম্মেলন আয়োজনের খুব কাছাকাছি রয়েছি আমরা। আমরা সৌদি আরবের সক্রিয় সমর্থনের ওপর ভরসা রাখতে পারি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code