ফরিদগঞ্জে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ফরিদগঞ্জ (চাঁদপুর) :
চাঁদপুর জেলা কৃষকলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদস চেয়ারম্যান সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং বালিথুবা পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম হারুনুর রশিদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়নের এলাকাবাসী। বুধবার বিকালে বালিথুবা পুর্ব ইউনিয়ন অফিসের সামনে আয়োজিত মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন বাবলু, ইউপি ইউপি সদস্য জাহাঙ্গীর মিজি, আবু ছাদেক, আলী হারেছ, আবদুস ছাত্তার মিজি, সাবেক ইউপি সদস্য দিলরুবা, নজরুল ইসলাম বাচ্চু। এসময় জাহাঙ্গীর, আলাউদ্দিন,আমিন খান, সভাপতি, স্বেচ্ছাসেবকলীগ, ২নং বালিথুবা ইউপি, জিয়াউর রহমান, মানিকুর রহমান মানিক, কালু মিজি, তাজুল ইসলাম খান, শাহাজাহান তালুকদার, ফরিদ গাজী, অহিদ খলিফা, ছলেমান বেপারী, বিল্লাল হাজীসহ সহ¯্রাধিক নানা পেশার লোক উপস্থিত ছিলেন। এলাকাবাসী অবিলম্বে চেয়ারম্যানের উপর হামলাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দাবী করেন। নচেৎ তারা আরো বড় ধরনের আন্দোলন করতে বাদ্য হবেন বলে ঘোষনা দেন।
গত ১৩ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার বিকালে একদল অস্ত্রধারীদের বালিথুবা পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান এ এইচ এম হারুন গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।
বার্তা প্রেরক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code