সাংবাদিক লাঞ্চনায় পদ হারালেন দুই ছাত্রলীগ নেতা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

মাহবুব কবির,কুমিল্লা:
বিশ্ববিদ্যালয়ে কমরত এক সাংবাদিককে মারধরের অভিযোগে দুই নেতার পদ স্থগিত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ হারানো দুই ছাত্রলীগ নেতা হলেন, শাখা ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক মুনতাসির হৃদয় ও বিশ্ববিদ্যালয়ের দত্ত হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ খলিফা। এছাড়া এই দুই নেতাকে বহিষ্কারের জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশও করা হয়েছে।

Manual6 Ad Code

পাশাপাশি আরেক অভিযুক্ত ইমতিয়াজ শাহরিয়ারের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সাংবাদিককে মারধরের অভিযোগে রাজু আহম্মেদ নামে আরও এক শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত না থাকায় বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ২০৪ নম্বর রুমে দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি সজীব বনিককে মারধর করা হয়। এ ঘটনায় সজীবের রুমমেট রাজু আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে এ অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code