ভাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ভাঙ্গা (ফরিদপুর) :
ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে একুশ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করেছে সবস্তেেরর জনগণ।দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে ভাঙ্গা উপজেলা প্রধান শহীদ মিনারে পু®পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সূর্যদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ভবণসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি প্রভাত ফেরী উপজেলা শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে মিলিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাত ফেরীতে অংশগ্রহন করে। প্রভাত ফেরী শেষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও উপজেলা সেমিনার কক্ষে একুশের তাৎপর্য নিয়ে এক আলোচনাসভা ও শিক্ষার্থীদের পুরাষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আল আমিন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা, মুক্তিযোদ্বা আঃ আজিজ টুকু মোল্লা,উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার,মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদ,শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদী রঞ্জন মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোজাফ্ফার হোসেন,উপজেলা রিসোর্স ইনষ্ট্রাকটর অনীতা দত্ত প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code