কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ইটনা থানার ওসি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

ইটনা (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম। কিশোরগঞ্জ জেলা পুলিশের নভেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং, শান্তি শৃঙ্খলা রক্ষা সহ ইটনা থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। রবিবার জেলা পুলিশ লাইনের হলরুমে পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার তার হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম ২০১৮ সালের ১১ জুলাই ইটনা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করে আসছেন। উল্লেখ্য ২০১৬ সালের ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাঁ মাঠে ঈদুল ফিতরের দিন চেকপোষ্টে জঙ্গি হামলার বিরুদ্ধে বীরত্বের সাথে জঙ্গী মোকাবেলা করে সাহসীকতার পরিচয় দেন। এ বীরত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ বাহিনী কর্তৃক সবোর্চ্চ পদক বিপিএম লাভ করেন। তিনি ইটনা উপজেলাবাসীর সর্ব সাধারণের সহযোগীতা কামনা করেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code