বেলাবতে প্রাথমিক বিদ্যালয়ে ২৯টি শিক্ষক পদ শূন্য 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
আলী হোসেন-বেলাবঃ
নরসিংদীর বেলাব উপজেলায় ৮৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৯ টি শিক্ষক পদ শূন্য রয়েছে। এর মধ্যে ১১ টি প্রধান শিক্ষক এবং ১৮ টি সহকারী শিক্ষকের পদ রয়েছে।
 উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এই উপজেলায় মোট  ৮৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মোট ৫৮০টি পদের মধ্যে প্রধান শিক্ষক ৮৪ টি এবং সহকারি শিক্ষক ৪৯৬ টি পদ রয়েছে। দীর্ঘ দিন যাবৎ  শূন্য রয়েছে ২৯ টি পদ। বর্তমানে ৮৪ টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক ৭৩ জন এবং সহকারি শিক্ষক ৪৭৮ জন চলতি দায়িত্ব পালন করছেন।প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদগুলো শূন্য থাকার কারণে বর্তমানে দায়িত্ব পালনকারী শিক্ষকরা বিপাকে পড়েছেন। তাদেরকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। শিক্ষার্থীদের সঠিক পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি দাপ্তরিক কাজও বিঘ্নিত হচ্ছে ।
অভিভাবকদের  সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষক সংকটের কারণে অতিরিক্ত দায়িত্ব পালন করার ফলে শিক্ষকরা শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে কোনো শৃঙ্খলা থাকে না। শিক্ষকরা নিজের ইচ্ছামতো চলেন। এছাড়া একজন সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হলে তিনি দাপ্তরিক কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকায় নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান করাতে পারেন না। এতে করে শিক্ষক সংকট আরও প্রকট হয়। কেননা তাকে বিভিন্ন সময়  বিভিন্ন প্রয়োজনে উপজেলা বিদ্যালয়োর বাহিরে থাকতে হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  জুলেখা শারমিন জানান, সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলেও করোনার কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত রয়েছে। প্রধান শিক্ষক পদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। অতি দ্রুত নিয়োগ পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক পদ পূরণের উদ্যোগ নেওয়া হবে ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code