বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি শুরু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

গোপালগঞ্জ প্রতিনিধি:

Manual1 Ad Code

গোপালগঞ্জে অন্যায় ভাবে লাঞ্ছনা, নিগ্রহ ও হুমকি প্রদানের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রয়ুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৩ দিনের কর্মবিরতি শুরু করেছেন।
সোমবার দুপুরে শিক্ষকরা ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে এবং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ কর্মবিরতির ঘোষণা দেন।
মানববন্ধন কর্মসূচিতে ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ শাজাহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকেরা জানান, বিগত সময়ে (বিশেষ করে ভিসি বিরোধী আন্দোলন পরবর্তি) শিক্ষক নিগ্রহের সুবিচার না হওয়ায় ক্রমাগত ভাবে শিক্ষকদের উপর নিগ্রহ অব্যাহত আছে।
শিক্ষক নিগ্রহের কথা উল্লেখ করতে গিয়ে তারা বলেন, অর্থনীতি বিভাগের সভাপতি খসরুল আলমকে হত্যার হুমকি, বিজিউ বিভাগের সভাপতির বিরুদ্ধে অসত্য ও ভিত্তিহীন অভিযোগ তুলে বিভাগের সার্বিক একাডেমিক পরিবেশ নষ্ট করা, গণিত বিভাগের সভাপতি ড. দীপঙ্কর কুমারকে লাঞ্ছিত করা, বিজয় দিবস হলের প্রভোস্ট শফিকুল ইসলামকে মানহানি, হুমকি প্রদান ও তাকে নিয়ে মিথ্যা খবর প্রচার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষিকাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ন মন্তব্য করাসহ আরও বেশকিছু নিগ্রহের ঘটনা ঘটে।
এর সাথে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) কাজী মসিউর রহমান ও তার পরিবার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য পরিসরে অসত্য প্রচার, কুরুচিপূর্ণ গালাগালি ইত্যাদির মাধ্যমে হুমকি প্রদান করা হয়েছে। বিলওয়াবসের দুই জন শিক্ষিকার সাথেও অনাকাখিংত আচরনের ঘটনা ঘটে। এ সকল কারণে নিরাপত্তাহীনতার মধ্যে শিক্ষাদান ও গবেষণার কাজ চালিয়ে যাওয়া সম্ভবপর নয় বলে তারা মন্তব্য করেন।
মানববন্ধন থেকে বশেমুরবিপ্রবি-র শিক্ষকবৃন্দ প্রশাসনের ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code