কুলিয়ারচরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :

Manual2 Ad Code

“মুজিব বর্ষের স্বাস্থ্যখাত এগিয়ে যাবে অনেক ধাপ” এ স্লোগান ও “ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হয়েছে।

Manual1 Ad Code

এ দিবসটি উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্টোল প্রোগ্রাম এর বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে র‌্যালী, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু’র সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।

Manual2 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নূর মোহাম্মদ রকিব, মেডিকেল অফিসার ডা. ইফতেখার আনাম নোমান, থানার ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী। সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, আলি হায়দার শাহীন, মোছা. নিলুফা আক্তার নীলা, স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মুকুল চৌধুরী, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক পল্টন কুমার রায় সহ সাংবাদিক ও হাসপাতারে কর্মচারীবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন, স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী মো. আনিছুর রহমান তৌহিদ।

স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু’র বলেন, ডায়াবেটিস দিবস উপলক্ষে এক সপ্তাহ যাবত সকল শ্রেণিপেশার মানুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code