গ্রীসে থেকে এনামুলের লাশ নিয়ে আসতে পররাষ্টমন্ত্রীর উদ্যোগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

প্রবাসী বান্ধব ও অত্যন্ত মানবিক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বালাগঞ্জের এনামুল এহসানের মৃতদেহ গ্রীস থেকে দেশে নিয়ে আসার উদ্যোগ গ্রহন করেছেন।
এনামুল দালালের মাধ্যমে তুরস্ক বর্ডার অতিক্রম করে গ্রীস ঢোকার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। দালালচক্র তার লাশ ফেলে চলে যায়। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীর নজরে আসে।তিনি মৃতদেহ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।
বুধবার গ্রীস প্রশাসন সর্বাত্মক প্রযুক্তি ব্যবহার করে আলেকজান্ডার পলি বর্ডার এলাকা থেকে হেলিকপ্টারযোগে এনামুলের মৃতদেহ উদ্ধার করে।

Manual6 Ad Code

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী  বলেন, গ্রীসে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতের সাথে আমার কথা হয়েছে। এনামুল এহসানের লাশ উদ্ধার করেছে গ্রীসের পুলিশ। স্থানীয় আনুষ্ঠানিকতা শেষ করার পরে দূতাবাস মৃতদেহটি বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা গ্রহন করবে। তিনি আরো বলেন প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয় মৃতদেহ দেশে নিয়ে আসার ব্যয়ভার বহন করবে। দূতাবাস এনামুলের পরিবারের সাথে যোগাযোগ রাখছে।

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code