বাংলাদেশে শিশু ও মাতৃ মৃত্যু হার কমেছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

মেহেরপুর প্রতিনিধি :
বাংলাদেশে শিশু মুত্যু ও মাতৃ হার অনেক কমে গেছে। শিশু মুত্যু ও মাতৃমৃত্যু রোধে সারা পৃথিবীর দেশ গুলোকে জাতি সংঘ যে লক্ষমাত্রা নির্ধারণ করে দিয়েছিল তা সময়ের আগেই আমরা পূরণ করতে সক্ষম হয়েছি বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
আজ শনিবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। এসময় পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সিভিল সার্জন প্রতিনিধি ডা. অলোক কুমার দাস,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আলম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code