উপনির্বাচন বাগেরহাট-৪ আসনে বিএনপি ও জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

 

মোরেলগঞ্জ :
বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের উপ নির্বাচনে যাচাই বাছাইয়ে পৌর কর পরিশোধ না করায় এবং ঋণ খেলাপি থাকায় বিএনপি মনোনীত প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন ও জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. আমিরুল আলম মিলনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার বেলা ২ টার দিকে জেলা নির্বাচন অফিসের মিলনায়তনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই শেষে রিটার্নিং অফিসার মোঃ ইউনুস আলী এ সিদ্ধান্ত জানান।

Manual6 Ad Code

বিএনপির প্রার্থী কাজী শিপন প্রার্থীতা ফিরে পতে আপিল করবেন বলে জানিয়েছেন। তবে জাতীয় পার্টির প্রার্থী সাজন মিস্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফেনটি বন্ধ পাওয়া গেছে। আপিল বা উচ্চ আদালতে এ সিদ্ধান্তের কোন পরিবর্তন না হলে বিনা প্রতিদ্বন্দ¦ীতায় এমপি নির্বাচিত হবেন উপজেলা আ. লীগের সভাপতি অ্যাড. মিলন।

Manual1 Ad Code

খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ ইউনুস আলী বলেন, ঋণ খেলাপি হওয়ায় জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। সময় মত পৌর কর পরিশোধে ব্যর্থতা ও ঋণ খেলাপি থাকায় বিএনপি মনোনীত প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়ন পত্রটিও বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, বাতিল প্রার্থীরা ২৬ তারিখের মধ্যে নির্বাচন কমিশন বরাবর তাদের প্রার্থীতা ফিরে পেতে নির্দিষ্ট ফরমে আবেদন করতে পারবেন। ২৯ তারিখের মধ্যে এ আবেদনের নিষ্পত্তি করবেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনেও যদি তাদের প্রার্থীতা বাতিল হয়। তাহলে তফসীল অনুযায়ী ১ মার্চ অ্যাড. আমিরুল আলম মিলনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হবে।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি এ আসনের আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। ৬ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ২৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও ২১ মার্চ ভোট গ্রহনের কথা রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code