চোখে আলো পেয়েছেন ৪ হাজার ৭শ নারী-পুরুষ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

মোংলা (বাগেরহাট) :
মোংলা ও রামপালের ২শ ২০ জন রোগীর চোখের অপারেশন ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার চোখের এ অপারেশন কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মানুষের চোখের আলো ফিরে পেতে সাহায্য করাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। যেটা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম দীর্ঘ ১২ বছর ধরে অব্যাহত রেখেছেন। সমাজের সুবিধা বঞ্চিত মানুষ এতে উপকৃত হচ্ছেন। মানুষের সেবা করলে আল্লাহ খুশি হন এবং এটা একটা অন্যতম বড় ইবাদতও। আমি তার এই কাজকে সাধুবাদ জানাই এবং আশা করি সকলে মিলে সহযোগীতা করলে এবং তার পাশে থাকলে সে এই কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হবেন। এ সময় আরো বক্তব্য রাখেন ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন খন্দকার মোবারক হোসেন ও সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এবং চক্ষু ক্যাম্পের প্রধান সমন্বয়কারী খান আলী আজম।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর বাগেরহাটের রামপালের বড়দিয়ায় রোগী বাছাই শেষে ২শ ২০ জন রোগীকে ঢাকায় নেয়া হয়। ‘অন্ধত্ব প্রতিরোধ করুন’ শ্লোগানে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন এবং লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগীতায় ২০০৯ সাল থেকে বিনামূল্যে মোংলা-রামপালের সাধারণ মানুষকে চোখের চিকিৎসা দেয়া হচ্ছে। দীর্ঘ এক যুগ ধরে লায়ন ফরিদের এ মানবতার সেবার মধ্যদিয়ে এ এলাকার ৪ হাজার ৭শ নারী-পুরুষ তাদের চোখের আলো ফিরে পেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code