সুন্দরবনের বিলুপ্ত প্রজাতির বারকিং ডিয়ার অবমুক্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

শরণখোলা (বাগেরহাট) :
সুন্দরবনের বারকিং ডিয়ার নামের একটি বিলুপ্ত প্রজাতির হরিণ শরণখোলার বলেশ্বর নদীতে সাঁতার কাটা অবস্থায় উদ্ধার করেছে এক জেলে । বুধবার সন্ধ্যায় হরিনটি সুন্দরবনে অবমুক্ত করে বনবিভাগ।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদিন জানান, বিলুপ্ত প্রজাতির এ হরিনটি ওই দিন সকালে সুন্দরনের বগী এলাকা থেকে পথ ভুলে বলেশ্বর নদী সাঁতরে লোকালয়ে আসার চেষ্টা করছিল। এসময় পাশ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার শাপলেজা গ্রামের জেলে দুলাল মিস্ত্রি নদীতে মাছ ধরার সময় হরিণটি দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে তিনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়ার মাধ্যমে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। সন্ধ্যায় সেটি শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code