নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটির অক্সিজেন সিলিন্ডার সরবরাহের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি:
নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটির অক্সিজেন সিলিন্ডার ব্যাংকে করোনা রোগিদের সেবায় যুক্ত হলো আরোও ১০টি অক্সিজেন সিলিন্ডার। সোমবার (৫ জুলাই) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র নড়াইল জেলা শাখা কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা থেকে প্রাপ্ত ২টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ও ৮টি অক্সিজেন সিলিন্ডার এবং জেলা আওয়ামী-লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোসের দেয়া ১টি ও এবিএম আব্দুল আলীর দেয়া ১টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে আনুষ্ঠানিক ভাবে অক্সিজেন সরবরাহ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার),সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, জেলা আওয়ামী-লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারন সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিট’র কর্মকর্তা জেলা পরিষদের সদস্য বীর মুক্তযোদ্ধা সাইফুর রহমান হিলু,এ্যাডভোকেট রওশন আরা কবীর লিলি, রেজাউল বিশ্বাস,মলয় কুমার কুন্ডু,রেড ক্রিসেন্টের কর্মকর্তা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান শামীম আহম্মেদ সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কর্মকর্তাগণ।

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code