‘মাদ্রাসায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন বাধ্যতামূলক করতে হবে’ -মাহবুব-উল আলম হানিফ এমপি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

জাহাঙ্গীর হোসেন জুয়েল কুষ্টিয়া প্রতিনিধি ॥
প্রতিটি মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করতে হবে বলে দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। বৃহস্পতিবার কুষ্টিয়া আলেমদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।
মাহবুব-উল আলম হানিফ এমপি আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনার ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র উপহার দিয়েছিলেন। সেটাকে ধ্বংস করেছে জিয়াউর রহমান, তারপর এরশাদ। বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান নিষিদ্ধ ধর্মভিত্তিক দলের রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন। আওয়ামী লীগ কখনোই মৌলবাদীকে লালন করেনি।
হানিফ বলেন, মৌলবাদী দলের, উগ্র মোল্লাদের সাথে কোনো ধরনের আলাপ-আলোচনায় আওয়ামী লীগ বিশ্বাস করে না, এর কোনো যৌক্তিকতাও নেই। ‘এ সরকারের উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করার জন্য, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য, সরকারকে উৎখাত করার জন্য যতরকম ধর্মভিত্তিক তৎপরতা রয়েছে তার পেছনে স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code