

মেহেরপুর জেলা :
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে গাংনী পৌর শহরকে লক ডাউনের আওতায় আনার জন্য গাংনীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ১২ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাংনী টেকনিক্যাল কলেজের পরিচালক নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, পৌর সভার সকল ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ স্কুল কলেজের শিক্ষক, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তুরের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বলা হয়, করোনা ভাইরাস এখন পর্যন্ত গাংনীতে কেউ আক্রান্ত হননি। তাই এটি থেকে বাঁচতে সমাজের সকল স্তরের মানুষকে সচেন করতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।এক্ষেত্রে হাটবাজার গুলোতে ব্যবসায়ীদের কমপক্ষে ১০ ফিট করে দুুরে বসানো, বাজার থেকে ভ্যান, রিকসা ও ইজিবাইক চলাচল বন্ধকরণ, পৌর শহরের প্রতিটি মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবকদের অবস্থান করে যারা অপ্রয়োজনে বাজারে আসছেন তাদের বন্ধ করতে হবে। আগামীতে এই ভাইরাসটিকে রোধ করতে প্রয়োজনে আইনের প্রয়োগ এবং সরকারীভাবে লকডাউনের ব্যবস্থা করতে সবাই একমত হন।
এদিকে মেহেরপুর পৌর এলাকা লকডাউন ঘোষনা করেছে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। করোনা ভাইরাসের সংক্রামন ছড়িয়ে পড়ার আশংকায় মঙ্গলবার সকাল ৮ টায় তিনি লকডাউন ঘোষনা করেন। মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন জানান, মেহেরপুর শহরে বাইরের যে কেউ প্রবেশ কিংবা শহরের কেউ বাইরে যেতে না পারে এবং শহরের করেনা ভাইরাসের সংক্রামন ছড়িয়ে পড়ার আশংকায় এ লকডাউন ঘোষনা করা হয়।
শহরে বিনা প্রয়োজনে রিকশা, ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল,স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান বিনা প্রয়োজনে বাইরে আসলে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এছাড়া সামাজিক নিরাপত্তা ও দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা তা কঠোর ভাবে নির্ণয় করা হবে।