মুজিবনগরে প্রাক-বড়দিন উদযাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

মেহেরপুর (মুজিবনগর) প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুরে প্রাক-বড়দিন উদযাপন ও শিশুদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে রাইট রেভাঃ হেমেন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন, কুষ্টিয়া ডায়োসিসের সম্পাদক মিঃ ক্লেমেন্ট অরুন মন্ডল, রেভাঃ মার্টিন হীরা মন্ডল, রেভাঃ অনিল মুরমু, ইউপি সদস্য মিঃ শংকর বিশ্বাস, এলসিসি সদস্য মিঃ লুক হরেন্দ্র বিশ্বাস ও প্রজেক্ট ম্যানেজার মিঃ রুপক অধিকারী প্রমুখ। আলোচনা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চার্চ অব বাংলাদেশ, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় স্থানীয় শিশুদের মধ্যে উপহার প্রদান ও সকলের শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code