দামুড়হুদায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

দামুড়হুদা (চুয়াডাঙ্গা):
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজের উদ্বোধন করা হয়েছে।শনিবার বেলা ১১টার দিকে গণপূর্ত অধিদপ্তরের অধিনে সরকার দেশব্যাপি ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের অংশ হিসেবে ১১কোটি ৮৯লক্ষ ৯২ হাজার ৯৩১ টাকা ব্যায়ে এই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলি আজগার টগর ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রসাশক (সাবিক) ইয়াহিয়া খাঁন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক চুয়াডাঙ্গা এবিএম রবিউল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়াদ্দার টোটন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দীন, দামুড়হুদা ও জীবননগর সার্কেল আবু রাসেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিউল কবির ইউসুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সহিদুল ইসলাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ্য কামাল উদ্দীন, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাহাঙ্গীর কবির, জেলা যুবলীগ নেতা আরিফিন আলম রন্জু দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হযরত আলি, দামুড়হুদা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু সাইদ প্রমুখ ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code