শরণখোলা রেঞ্জে অপরাধ দমনে পুলিশের অভিযান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

শরণখোলা (বাগেরহাট) ঃ
সুন্দরবনের বনদস্যু, বিষদস্যু, বন্যপ্রাণি শিকারিসহ সকল প্রকার বনঅপরাধ দমনে অভিযানে নেমেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী শুক্রবার বিকেল থেকে বাগেরহাটের শরণখোলা থানা পুলিশের পৃথক দুটি দল বনের বিভিন্ন অপরাধপ্রবন এলাকায় এ অভিযান শুরু করে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, পুলিশ মহা পরিদর্শকের নির্দেশে তারা সুন্দরবনের অপরাধ দমনে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অফিস থেকে আনুষ্ঠানিকভাবে তাদের অভিযান শুরু হয়। ১০জন করে দুটি দলে ভাগ হয়ে এ অভিযান কার্যক্রম পরিচালনা পরিচালনা হবে।
ওসি জানান, মোরেলগঞ্জ সার্কেলেরে অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি দল বনের ভোলা এলাকায় এবং তার নেতৃত্বে বনের সুপতি এলাকায় অভিযান চলমান রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সুন্দরবনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code