নদীতে ভাসছে সুন্দরবনের মৃত বাঘ!

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

মেহেদী হাসান, শরনখোলা (বাগেরহাট) :
সুন্দরবনের ভোলা নদীর ধনচেবাড়িয়া এলাকার চর থেকে একটি মৃতঃ বাঘ উদ্ধার করেছে বনরক্ষীরা। জানাগেছে, গত (১৯ মার্চ) শুক্রবার রাত ৯ টায় বাঘটিকে মৃতঃ অবস্থায় উদ্ধার করেন শরণখোলা স্টেশনের বনরক্ষীরা। বাঘটি পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে রাখার পর শনিবার (২০ মার্চ) তার ময়নাতদন্ত শেষে বাঘটিকে মাটিচাপা দেওয়া হবে বলে সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন জানান।
বনবিভাগ সুত্র জানায়, নিয়মিত টহলের সময় বনরক্ষীরা ধুনছেবাড়িয়া চরে একটি মৃত বাঘ দেখতে পান এবং বাঘটিকে উদ্ধার করে শরনখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসেন। তার শরীরে হালকা পচন ধরেছে। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে বাঘটির মৃত্যু হয়েছে। পরে জোয়ারের পানিতে ভেসে চরে আটকে পড়ে। বাঘটির বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর। বাঘটির মৃত্যুর কারন জানতে শনিবার প্রাণীসম্পদ কর্মকর্তাদের সহায়তায় তার নমুনা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code