বাগেরহাট প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে হলদে পাখির দল গঠনে মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

মল্লিক টিপু সুলতান, বাগেরহাট :
বাগেরহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে সকল বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাট গার্লস গাইড এ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, খুলণা অঞ্চলের উপ-পরিচালক ও গার্ল গাইডের আঞ্চলিক কমিশনার নিভা রানী পাঠক, আঞ্চলিক সাধারণ সম্পাদক ফাতেমা আজিজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির উদ্দিন, গালর্স গাইড এ্যাসোসিয়েশন, বাগেরহাট জেলা শাখার কমিশনার ফারহানা আক্তার, সাধারণ সম্পাদক ঝিমি মন্ডল প্রমুখ।
খুলনা বিভাগের তিনটি জেলার প্রাথমিক বিদ্যালয়ে গার্ল গাইডের অধীনে হলদে পাখির দল গঠন ও প্রশিক্ষন দেওয়া হবে। এ প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষার্থীরা চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে বলে আশা করেন বক্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code