গাংনী নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আর এম সেলিম শাহনেওয়াজ এর সাথে উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবাগত ইউএনও-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবউদ্দীন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান, জনস্বাস্থ্য বিভাগের উপ সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু, উপজেলা সহকারী শিক্ষা (মাধ্যমিক)অফিসার মনিরুল ইসলাম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজা, পল্লী বিদ্যুতের জোনাল অফিসার নিরাপদ দাশ,পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, আনসার ভিডিপি কর্মকর্তা উর্মিলা বিশ্বাস,নির্বাচন অফিসার রশিদুল আলমসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গাংনীর উন্নয়ন নিয়ে কর্মকর্তাদের প্রশ্নের জবাবে তিনি সরকারী কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code