দিনভর বৃষ্টিতে শীতের প্রকোপ বৃদ্ধি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

মোংলা (বাগেরহাট):
মোংলায় শুক্রবার দিনভর থেমে থেমে বৃষ্টিপাতে শীতের প্রকোপ বেড়েছে। মোংলায় শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১০ মি:মি:। যা খুলনা বিভাগের মধ্যে মোংলায়ই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। ভোর থেকে কখনও বজ্র, মাঝারি ও হালকা বৃষ্টিপাত বয়ে যাচ্ছে মোংলাসহ আশপাশের উপকূলীয় এলাকার উপর দিয়ে। সেই সাথে বেড়েছে শীতের তীব্রতাও। বৃষ্টি ও শীতে নিতান্ত প্রয়োজন ছাড়াই কেউ ঘর থেকেই বের হচ্ছেন না। শহরের দোকানপাট বন্ধ, রাস্তাঘাটও ফাঁকা অবস্থায় রয়েছে। পৌষ মাসের এ বৃষ্টি অনেকটা আষাঢ়ের বৃষ্টিতে রুপ নিয়েছে। বৃষ্টির ধরণে বুঝারই উপায় নেই এখন শীত মৌসুম চলছে। টানা বৃষ্টিপাত যেন শীত মৌসুমকে পাল্টে দিয়েছে।
এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের কারণেই এ বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। #

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code