পাইকগাছায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

পাইকগাছা (খুলনা) :
পাইকগাছায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় সোমবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিস মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা সমন্বয়কারী হাফিজুর রহমান। উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলামের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস ও কওছার আলী জোয়াদ্দার। কর্মশালায় ১০টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও নারী ইউপি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code