বিশ্বকবি’র মহাপ্রয়াণ দিবসে নেই কোন আয়োজন : প্রধান ফটকে ঝুলছে তালা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম মহাপ্রয়াণ দিবস। কবির স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে বরাবরের মত এবারও নেই কোন আয়োজন। করোনার কারনে কুঠিবাড়ি বন্ধ থাকায় প্রধান ফটকে ঝুলছে তালা। তাই দর্শনার্থীরা কুঠিবাড়ি পরিদর্শনে এসে ফিরে যাচ্ছেন বেদনা নিয়ে। স্বাস্থ্যবিধি মেনে কুঠিবাড়ি খুলে দেওয়ার পাশাপাশি কবির মহাপ্রয়াণ দিবস জাতীয়ভাবে পালনের দাবি জানিয়েছে দর্শনার্থীরা।

পদ্মাতীরবর্তী ছায়াশীতল নিরিবিলি পরিবেশের কারনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়িতে ফিরে এসেছেন বারবার। এখানে বসেই কবি রচনা করেছেন কালজয়ী সব কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক ও উপন্যাস। যে গীতাঞ্জলী কাব্য রচনা করে কবি নোবেল জয় করেছিলেন, সে কাব্যের প্রায় পুরোটাই তিনি রচনা করেছিলেন শিলাইদহের কুঠিবাড়িতে বসে। কবিগুরুর ব্যবহৃত চেয়ার টেবিলসহ নানা আসবাবপত্র ছাড়াও কুঠিবাড়িতে সংরক্ষিত আছে কবির অসংখ্য দূর্লভ ছবি। মহাকবির মহাপ্রয়ান দিবস নীরবে কাটুক এটা যেমন কাম্য নয়, তেমনি করোনার এই ক্রান্তিকালে স্বাস্থ্যবিধি মেনে কুঠিবাড়ি খুলে দেওয়ার পাশাপাশি কবির প্রয়াণ দিবসও জাতীয়ভাবে পালনের দাবি কবি ভক্তসহ দর্শনার্থীদের।

Manual2 Ad Code

করোনার কারনে কুঠিবাড়ি বন্ধ থাকায় এবং সরকারী নির্দেশনা না থাকায় এবছর বিশ^কবির মহাপ্রয়াণ দিবস পালন করা হচ্ছে না বলে জানিয়েছেন কুঠিবাড়ির কাষ্টোডিয়ান মুখলেছুর রহমান।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code