

দামুড়হুদা, (চুয়াডাঙ্গা):
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরসহ বিভিন্ন গ্রাম গঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটিগুলো ডিস,ইন্টারনেট আর জেনারেটরের তারে অনেকটাই ঢাকা পড়ে গেছে। নিয়ম অমান্য করে বিদ্যুতের খুটি জুড়ে অন্যান্য তারের জটলায় বাড়ছে ঝুঁকি। শুধু তাই নয়, মাঝে মধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অপরিকল্পিতভাবে খুঁটির সঙ্গে জড়িয়ে রাখা তারগুলোর কারণে সর্টসার্কিটের সৃষ্টিও হচ্ছে। ফলে বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতবিহীন থাকতে হয়। আর এ বিষয়ে নীতিমালা না থাকায় কোন পদক্ষেপ নিতে পারছে না বিদু্যুৎত সেবা নিশ্চিতকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। অবৈধ ভাবে ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি খুঁটিই বিদ্যুতের তারের চাইতে অন্যান্য তারের জটলা। এই তারগুলোর বড় অংশ ডিস লাইন, জেনারেটর ও ইন্টারনেট লাইনের। কোন তার কিভাবে পেঁচানো রয়েছে তা বোঝারও উপায় নেই। কোন কোন খুঁটিতে বর্ধিত তারগুলোর গোল করে পেঁচিয়ে রাখা হয়েছে।
এই তারগুলোর থেকে মাঝে মধ্যেই সর্টসার্কিট হয়ে থাকে। অনেক সময় ট্রান্সফরমারের সঙ্গে লেগে ট্রান্সফরমারে আগুন লেগে যায়। নষ্ট হচ্ছে রাষ্ট্রীয় যন্ত্র। আবার অনেক ক্ষেত্রে ফিউজ কেটে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকে। এতে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্রীয় যন্ত্রাংশ তেমনি দুর্ভোগ ও নিরাপত্তাহীনতায় রয়েছে বিদ্যুৎ গ্রাহক এবং পথচারীরা। ডিস লাইনের রুক বক্সে দেওয়া হচ্ছে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ ঘাটতি হচ্ছে পল্লী বিদ্যুৎত তা ছাড়াও লাইনম্যাদের পোলে লাইনের কাজ করতে গিয়ে শখ খেতে হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে দামুড়হুদা বাজারের কয়েক জন ব্যবসায়ী বলেন, প্রায় সময় বিভিন্ন লাইনের ছেড়া তার ঝুলে থাকে বোঁঝার উপায় থাকেনা সেটা বিদ্যুৎতের, ডিসের না জেনারেটরের তার এতে করে আতংক থেকে যায়।
এদিকে বিষয়টি নিয়ে দামুড়হুদা পল্লী বিদ্যুৎত অভিযোগ কেন্দ্রের ইনচার্জ লাইনম্যন লাইন গ্রেড-১ হাদী উজ্জামান জানান, অপরিকল্পিতভাবে বিদ্যুতের খুটির সঙ্গে অন্য সার্ভিস প্রোভাইডারদের বিভিন্ন ক্যাবল থাকায় পোলে উঠতে যেমন সমস্যা হয়ে থাকে তেমনই সংযোগ মেরামতসহ বিভিন্ন কাজে ও বিঘœ ঘটে। ডিস লাইনের রুকবক্সে নরমাল তার দিয়ে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় লাইনের কাজ করতে গিয়ে শক খেতে হয়। অপর দিকে কোন তার ছিড়ে ঝুঁলে থাকলে বোঝার উপায় থাকেনা সেটা বিদ্যুৎতের না অন্য কোন তার ফলে স্থানীয় ব্যবসায়ী বা পথচারীরা আতংকিত হয়ে থাকে তার ঝুলে থাকা পর্যন্ত। লাইনে কাজ করতে গিয়ে কোন লাইনের তার ছিড়ে বা খুলে গেলে তাদেরকে হুমকি দেওয়া হয়।